নবীনগরে আশ্রয়ন প্রকল্পে ১৫০টি পরিবারে শীত বস্ত্র বিতরণ
সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেপুর ইউনিয়নে বিষ্ণুপুর আশ্রয়ন প্রকল্পে গতকাল (১৮/১২/১৯) সন্ধ্যায় ১৫০ টি পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, পি.আই.ও মো. মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন আশ্রয়ন প্রকল্পের জন্য স্বপ্নের বেড়াজাল তৈরি করেছি পর্যায়ক্রমে আশ্রয়ন প্রকল্পের জন্য উন্নত সেনিটেশন এবং আর্সেনিক মুক্ত টিউবওয়েল সরবরাহ করা হবে।











