,

স্বর্ণের দাম আবারও বাড়ল

news-image

নিউজ ডেস্ক : একমাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৪ নভেম্বর স্বর্ণের দাম এই তিন ক্যারেটের স্বর্ণের দাম একই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা। যা বুধবার পর্যন্ত এই ক্যারেটের স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। যা বুধবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৬৯৬ টাকায়।

আর ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা। যা বুধবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৫০ হাজার ৬৮০ টাকায়।

তবে একমাসের ব্যবধানে এই তিন মানের স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু