সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। আজ সোমবার সকালে বাগেরহাট শহরের দশানী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা হয়। বাগেরহাট জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুর্যোদয়ের সাথে সাথে সংসদ সদস্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, সিভিল সার্জন অফিসসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। পুষ্পস্তবক অর্পণ করে। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। ,
পরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামুজ্জামান টুকু প্রমুখ। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ ছাড়া
মোরেলগঞ্জে ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল পৌনে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বেলা সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে  জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও থানার ওসি কেএম আজিজুল ইসলাম তার সাথে ছিলেন।
মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস্ ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান এ অনুষ্ঠানে যোগদান করে।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচি পালন চলছে।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলালীগ, যুব মহিলালীগ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। ও সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।আপরদি মোরেলগঞ্জে ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল পৌনে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বেলা সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে  জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও থানার ওসি কেএম আজিজুল ইসলাম তার সাথে ছিলেন।
মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস্ ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান এ অনুষ্ঠানে যোগদান করে।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচি পালন চলছে।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি