বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে ঘেমে দুর্গন্ধ হয়? জুতো/স্যান্ডেল পরার আগে করুন এই কাজটি

Toenail_fungusস্বাস্থ্য ডেস্ক : দিনের শুরুতে জুতো পরে বের হন আর দিনশেষে পা থেকে বের হয় বিকট দুর্গন্ধ। সারাদিনের ঘাম আর ধুলোময়লা মিলে এত বাজে গন্ধ হয় পায়ে যে রীতিমত বিব্রতকর অবস্থা। এটা শুধু আপনার নয়, অনেকেরই সমস্যা। কী করবেন? জেনে নিন জুতো/স্যান্ডেল পরার আগের কিছু টিপস। এতে বিচ্ছিরি দুর্গন্ধের সমস্যা অনেকটাই দূর করতে পারবেন আপনি কোন ঝামেলা ছাড়াই। জেনে নিন জুতো এবং স্যান্ডেল, দুটি পরিহিত অবস্থাতেই দুর্গন্ধ দূর করার উপায়।

জুতো পরার ক্ষেত্রে যা করবেন-
১) প্রথমত প্রতিদিন পরিষ্কার মোজা পরবেন, এবং কখনো সিনথেটিক মোজা পরবেন না। আপনার জন্য সুতিই সেরা। অন্যদিকে একই জুতো পর পর দুদিন পরা বাদ দিলেও দারুণ উপকার পাবেন।

২) জুতো পরার আগে পায়ে ভালো মত ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর মোজা পরুন।

৩) জুতো পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিন। ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দিতে পারেন।

৪) এরপর জুতো পরুন।

৫) খুব বেশী টাইট বা খুব বেশী ভারী জুতো পরবেন না।

স্যান্ডেল পরার ক্ষেত্রে যা করবেন-
১)পানিতে বেকিং সোডা গুলে নিন। এই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিন। পানি নিজে থেকেই শুকোতে দিন।

২)কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে স্যান্ডেলের ভেতরের দিকটাও মুছে নেবেন। কাপড় যেন খুব বেশী ভেজা না থাকে।

৩) এবার পায়ে ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর স্যান্ডেল পরুন।

দেখবেন, সারাদিন দুর্গন্ধের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন আপনি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে