,

নেদারল্যান্ডসে ইসলামি ফ্যাশন সপ্তাহ

news-image

অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইসলামি ফ্যাশন সপ্তাহ। ১৪ ডিসেম্বর থেকে শহরটির প্যাসেঞ্জার টার্মিনালে তিনদিন ব্যাপী আয়োজনটি করেছে আন্তর্জাতিক ইসলামি ফ্যাশন প্রতিষ্ঠান ‘থিংক ফ্যাশন’। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম সালাম গেটওয়ের খবরে এমনটি জানানো হয়েছে।

এ আয়োজনে বিশ্বের ৩০ জন ইসলামি ফ্যাশন ডিজাইনারের সাতটি প্রদর্শনী থাকছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ফ্রাংকা সোরিয়া বলেন, ‘অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর আমস্টারডাম। এ শহর নতুন আশার প্রতিনিধিত্ব করে। তাই এখানেই আমাদের এবারের আয়োজন।’

থিংক ফ্যাশনের এটি ৬ষ্ঠ আয়োজন। এর আগের পাঁচটি আয়োজন যথাক্রমে ইস্তাম্বুল, লন্ডন, দুবাই, জাকার্তা এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। বর্তমানে দেশটিতে ১.০২ মিলিয়ন মুসলমান বসবাস করছে।

ইসলামিক ফ্যাশন ডিজাইন কাউন্সিল (আইএফডিসি)-এর তথ্য মতে, ২০১৮ সালে মুসলিমরা ফ্যাশন সেক্টরে ৩২২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। একই বছর হিজাবশিল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪৮৮ বিলিয়ন মার্কিন ডলারে। প্রতিনিয়ত ইসলামি ফ্যাশনের চাহিদা বাড়ার কারণে অনেক অমুসলিম ফ্যাশন প্রতিষ্ঠানও এখন ইসলামি ফ্যাশনে বিনিয়োগ করছে।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু