,

‘খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিষয়ে সরকারের করার কিছু নেই’

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিষয়ে সরকারের করার কিছু নেই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতিবিরোধী অভিযান সারাদেশে চলমান রয়েছে। দেখেশুনে সব দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে।

দুপুর ১২টায় এ কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীন সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক প্রমুখ।

এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা