,

আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে : সেতুমন্ত্রী

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কোনো দূষিত রক্ত দলে রাখা হবে না। আওয়ামী লীগে বিশুদ্ধ রক্তের সঞ্চালন করা হবে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘বিএনপি দেশের সংখ্যালঘুদের কাছে জনপ্রিয়’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তার বক্তব্য শুনে মনে হয় ‘বানর সঙ্গীত গায়, আর শীলা সাগরে ভাসে’।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ হলো সংখ্যালঘু–বান্ধব দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের সবচেয়ে আপনজন।

তিনি বলেন, সারাবিশ্বে আলোচিত দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা, চারজন পরিশ্রমী প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা, ১০ জন প্রভাবশালী নেত্রীর একজন শেখ হাসিনা। সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। তার নেতৃত্বেই আমরা এগিয়ে যাব।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপির সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুব আলী, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

পরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

২০১৩ সালের ১৩ জুন সর্বশেষ জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে গোপন ভোটে অ্যাডভোকেট আবু জাহির সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরআগে, ২০০৩, ১৯৯৭ ও ১৯৯৩ সালেও ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর