,

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী নিহত

news-image

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ফারমিন মৌলি নিহত হয়েছেন। মঙ্গলবার তিনি ঢাকা থেকে গোপালগঞ্জ নেমে মোটরসাইকেলে করে পিরোজপুরের নাজিরপুর ফেরার পথে রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারমিন মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের দ্বিতীয় কন্যা।

পরিবার সূত্র জানায়, মৌলি বিকালে ঢাকা থেকে বাসে করে নাজিরপুরের উদ্দেশে রওনা হন। পথে গোপালগঞ্জে তাকে বহন করা দোলা পরিবহনের গাড়িটি বিকল হয়। পরে সেখান থেকে মো. রাকিবুল হাসান নামে এক আত্মীয়কে ফোন করে তার সঙ্গে মোটরসাইকেলে নাজিরপুরের উদ্দেশে রওনা হন মৌলি। পথে তিনি শীতের পোশাক পড়তে নামেন।

মোটরসাইকেল চালক রাকিবুল হাসান জানান, এ সময় আমি রাস্তার পাশে মোটরসাইকেল রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসি। আর হঠাৎ দেখি একটি অ্যাম্বুলেন্স ও টমটম গাড়ি যাচ্ছিল। আর এ সময় ফিরে দেখি রাস্তার ওপর গুরুতর আহত হয়ে পড়ে আছে ফারমিন মৌলি। পরে তাকে স্থানীয়দের সহায়তায় টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৌলি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিয়ে ওই দিন নাজিরপুরের বাসায় ফিরছিলেন।

এ ব্যাপারে নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মুনিরুল ইসলাম মুনির ছাত্রলীগ নেত্রীর নিহতের খবর নিশ্চিত করে জানান, তার (মৌলি) লাশ রাতেই নাজিরপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার