নবীনগরে বেগম রোকেয়া দিবস পালিত সম্মাননা পেলেন ৪ জন জয়িতা
সঞ্জয়শীল,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগওে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে রোকেয়া দিবস ২০১৯ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. কাউছার বেগম, সাংবাদিক এম কে জসিম উদ্দিন, জয়িতা রৌশন আরা বেগম প্রমুখ। বক্তারা দেশ ও জাতিগঠনে বেগম রোকেয়ার বর্ণীল জীবন দর্শনকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন স্তরের নারীদেও জাগরণ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল নারী পুরুষ সমতা রুখতে পাওে সহিংসতা এই শ্লোগানকে সামনে রেখে নবীনগরে চারজন জয়িতা কে সম্মাননা প্রদান করা হয়। সম্পাদনা প্রাপ্ত জয়িতারা হলেন সফল জননী রৌশন আরা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রাশেদা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তারানা বেগম মিতা ও নির্বাচনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী নারী সানজিদা আক্তার।











