সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াতের চার নেতাকর্মী আটক

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নাশকতা মামলায় পলাতক জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার ঘোলদাড়ি বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারি গ্রামের মোফাজ্জেল মুন্সীর ছেলে জামায়েতের ওয়ার্ড আমির ফাওজুল মুন্সী (৩৮), জাহাপুর গ্রামের ভাগ্যবান মল্লিকের ছেলে জামায়াত নেতা দুধ মল্লিক (৬০), জোড়গাছা গ্রামের মৃত আকবর আলীর ছেলে কাদের আলী (৪৯) ও একই গ্রামের মৃত তোফাজ্জেল মুন্সীর ছেলে রেন্টু মুন্সী (৪৭)।

পুলিশ জানায়, জামায়েতের নেতাকর্মীরা ঘোলদাড়ি বাজারে গোপন বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার মামলায় পলাতক জামায়াতের চার নেতাকর্মীকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, আটকরা জামায়েতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আসামিদেরকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি