,

‘যা আছে লিখ, নম্বর দেওয়া হবে’

ssc4ক্যাম্পাস প্রতিবেদক : পরীক্ষার্থী বলল, ‘স্যার, অনেক প্রশ্ন আমরা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। অথবা একটি বাংলা প্রশ্নপত্র দিন, ওটা দেখেই উত্তর লিখব।’
স্যার বললেন, ‘এসব লাগবে না, যা আছে লিখ। সমস্যা হবে না, নম্বর দেওয়া হবে।’
শুক্রবারের ঘটনা। এসএসসির পদার্থবিজ্ঞানের নৈর্ব্যক্তিক পরীক্ষা চলাকালে এভাবেই কথোপকথন হচ্ছিল রাজধানীর সেন্ট জোসেফ স্কুলের ইংরেজি ভার্সনের এক শিক্ষার্থী ও কক্ষ-পরিদর্শকের সঙ্গে।
আমাদেরসময় ডটকমের কাছে শুক্রবারের পদার্থবিজ্ঞানের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক। তিনি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি বলেন, ‘পরীক্ষা শেষে অন্যদিন আমার ছেলে হাসতে হাসতে বের হলেও এদিন দেখলাম তার চোখ বেয়ে পানি পড়ছে। পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করতেই সে আরও আবেগাপ্লুত হয়ে প্রশ্নপত্রের কয়েকটি ভুলের কথা বলতে থাকে। প্রশ্নপত্রটি হাতে নিতেই ১১টি ভুল আমার নজরে আসে। এর মধ্যে ৫টি প্রশ্ন এমন ছিল, যার কোনো অর্থই হয় না। পদার্থবিজ্ঞানে যার ন্যূনতম জ্ঞান আছে, তার হাত দিয়ে এমন ভুল হতে পারে না। তবে, কে বানাল এই প্রশ্নপত্র। একটি জাতীয় পরীক্ষা নিয়ে সরকার এত উদাসীন কেন?’
শুধু ইংরেজি ভার্সনে নয়, বাংলা ভার্সনের প্রশ্নপত্রেও অনেক ভুল দেখা গেছে, যার ফলে সারাদেশের কয়েক লাখ পরীক্ষার্থীকে বিপাকে পড়তে হয়েছে। প্রশ্নপত্রের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে, শব্দের গতিবেগ ৩৫ মিটার। অথচ শব্দের গতিবেগ কখনো ৩৫ মিটার হতে পারে না। ওই প্রশ্নের সমাধান করতে পারেনি বেশিরভাগ পরীক্ষার্থী।
পদার্থবিজ্ঞানের কয়েকজন অভিজ্ঞ শিক্ষক বলেন, বায়ুম-লে শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে ৩৩২ মিটার। এছাড়া মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে, গতিবেগ ততই বাড়বে।
পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, অবরোধ-হরতালে একে তো তাদের সন্তানেরা পড়ায় মন বসাতে পারছে না, তার ওপর প্রশ্নপত্রে ভুলের কারণে মেধাবী ছাত্রদের পক্ষে ভালো রেজাল্ট করা কঠিন হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ