,

জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী : নাসিম

news-image

বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এ কারণে কমিশন গঠন করে জিয়াউর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের এ নেতা বলেন, এরশাদ বেঈমান কিন্তু জিয়াউর রহমান ছিলেন আসল খলনায়ক। তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টির লক্ষ্যে তার নির্দেশে, তার পরিকল্পনায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। এ কারণে মাননীয় আইনমন্ত্রীকে অনুরোধ করবো, কমিশন গঠন করে বঙ্গবন্ধু খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত এবং জাতীয় চার নেতা হত্যার সঙ্গে জড়িত জিয়াউর রহমানের বিরুদ্ধে খুনের মামলা করে বিচার করতে হবে।

বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, বিএনপি এদেশের বিচার মানে না। একারণে তারা খালেদা জিয়ার জন্য পাকিস্তানী স্টাইলে কোর্টে হামলা চালায়। নওয়াজ শরীফের সময় পাকিস্তানে একবার কোর্টে হামলা করা হয়েছিল। সেই একই স্টাইলে এবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে হামলা চালানো হয়েছে। কারণ ওরা বিচার আইন বা নিয়মনীতি মানে না। জোর করে ওরা খালেদা জিয়াকে মুক্ত করতে চায়।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম, মেরিনা জাহান ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর