,

ধরা পড়ল ২০ মণের ‘টাইগার হাঙর’

news-image

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। মাছটির আনুমানিক ওজন ২০ মণ।

বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাংলাবাজার ফিশারি ঘাটের রিদুয়ান মাঝি নামের জেলের জালে মাছটি আটকা পড়েছে। রিদুয়ান উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানায়, বিরল প্রজাতির মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এটিকে একনজর দেখতে ভিড় জমায় কয়েকশ উৎসুক জনতা। তবে কেউ এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেনি।

জেলে রিদুয়ান মাঝি বলেন, আমার জাল নিয়মিত বঙ্গোপসাগরে ফেলা হয়। প্রতিদিনের মতো যথা সময়ে জেলেরা জাল টানতে গিয়ে দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি। হঠাৎ জালে মাছটি দেখে আমি অবাক হয়ে যাই। মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়।

জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, মাছটি হাঙর প্রজাতির ‘টাইগার হাঙর’ নামে পরিচিত। বিশেষ করে এ প্রজাতির মাছ আমাদের এ দিকে খুব কমই পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর