,

নবীনগরে কয়েক মিনিটের ফটোসেশনে পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস!

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ১৫/১৬ জন কমর্কতা ও কর্মচারীরা একটি ব্যানার নিয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম সেখানে উপস্থিত হলে শুরু হয় ফটোসেশন। একাধিক ক্যামেরায় ক্যামেরা বন্দি করা হয় ছবি।

কিন্তু র‌্যালি শুরু প্রাক্কালে ইউএনও’র মোবাইলে জরুরী ফোন আসলে তিনি তাঁর কার্যালয়ের দিকে চলে যান। এরপর সর্বোচ্চ দুই মিনিট ধরে ব্যানারের পেছনে দাঁড়িয়ে সমাজসেবা কার্যালয়ের স্টাফদের আবারো ফটোসেশন চলে। ফটোসেশন শেষে যখন র‌্যালি শুরু হওয়ার কথা, তখন কিছু বুঝের ওঠার আগেই কর্মচারীদের ব্যানারটি গুটিয়ে নিতে দেখা যায়। এরপর ব্যানারটি বগলদাবা করে সকলে সমাজসেবা কার্যালয়ে চলে যান। দুই মিনিটের মধ্যে শুধুমাত্র ফটোসেশনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো।

পরে কেন এই লোক দেখানো আয়োজন- এমন প্রশ্নের জবাবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ বলেন, আসলে উপজেলা পর্যায়ে আমাদের কোনো বাজেট নেই। তাই ছোট্ট করেই দিবসটি পালন করা হলো।

র‌্যালি না করেই শুধু ফটোসেশন করে দিবস পালন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, এখন তো ফেসবুকের জামানা। তাই সবাই যার যার ছবি ফেসবুকে আপলোড করবে। এতে অনুষ্ঠান পালনের বিষয়টিও দেশবাসী জানতে পারবে।

পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সঙ্গে কথা বলতে গেলে তিনি বাইরে আছেন বলে জানা যায়। তবে ব্যস্ত থাকায় মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর