,

আগুনে পুড়ে গেল ১৮০০ মুরগি ছাই

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি মুরগির ফার্মে আগুন লেগে প্রায় ১৮শ’ মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার সকাল ছয়টার দিকে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের পেছনের জালাল ও ফরিদের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফার্মের মালিক জালাল ও ফরিদ জানান, সকাল ছয়টার দিকে মুরগির ফার্মটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফার্মে থাকা প্রায় ১৮শ’ মুরগি পুড়ে যায়। এছাড়া ফার্মের পাশেই মুরগির খাবার, ডিম রাখা ছিল। সেগুলোও পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবু বক্কর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সকালে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন ক্ষতিগ্রস্ত মুরগির ফার্মটি পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর