বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা‌দেশ‌কে বাঁচা‌তে হ‌লে আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌বে : কাদের

news-image

সি‌লেট প্রতিনিধি : আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, দে‌শের উন্নয়ন অব্যাহত রাখ‌তে শেখ হা‌সিনা‌কে ক্ষমতায় রাখ‌তে হ‌বে। একইস‌ঙ্গে আওয়ামী লীগ‌কে নতুন ম‌ডে‌লে সাজা‌তে হ‌বে।

বৃহস্প‌তিবার দুপু‌রে সি‌লেট জেলা ও মহানগর আওয়ামী লী‌গের স‌ম্মেল‌নের উ‌দ্বোধনকা‌লে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কা‌দের এসব কথা ব‌লেন।

তিনি বলেন, বাংলা‌দেশ‌কে বাঁচা‌তে হ‌লে আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌বে। মু‌ক্তিযুদ্ধ‌ ও জনগণকে বাঁচা‌তে হ‌লেও আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌বে। আর আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌লে দলের ত্যাগী নেতা-কর্মী‌দের বাঁচা‌তে হ‌বে।

অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত আছেন আওয়ামী লী‌গের সভাপ‌তিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম না‌হিদ। প্রধান বক্তা হি‌সে‌বে র‌য়ে‌ছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুব-উল আলম হা‌নিফ। সভাপ‌তিত্ব কর‌ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড‌ভো‌কেট লুৎফুর রহমান।

২০১১ সা‌লে কেন্দ্র থে‌কে ক‌মি‌টি ঘোষণা হ‌লেও দীর্ঘ ১৪ বছর পর আজ সি‌লেট জেলা ও মহানগর আওয়ামী লী‌গের স‌ম্মেলন হ‌চ্ছে। এজন্য জেলা ও মহানগ‌রের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী‌দের ম‌নোনয়ন জমা দি‌তে ব‌লে‌ছেন সি‌লেট বিভা‌গের দা‌য়িত্বপ্রাপ্ত সাংগঠ‌নিক সম্পাদক আহমদ হো‌সেন।

স‌স্মেলন যৌথভা‌বে প‌রিচালনা কর‌ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ‌ফিকুর রহমান চৌধুরী ও মহানগ‌রের সাধারণ সম্পাদক আসাদ উ‌দ্দিন আহমদ। দুপুর সা‌ড়ে ১২টায় স‌ম্মেলন শুরু হ‌লেও সকাল থে‌কেই স‌ম্মেলনস্থ‌লে শত শত মি‌ছিল নিয়ে নেতা-কর্মীরা উপ‌স্থিত হ‌তে থা‌কেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা