,

নাটোরে জোড়া লাগা শিশুর জন্ম

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার আটুয়া গ্রামে জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন আদরী বেগম (৩২) নামের এক গৃহবধূ।

সোমবার সকালে স্থানীয় ধাত্রীর মাধ্যমে ওই গৃহবধূর ডেলিভারি করানো হয়। সদ্য ভূমিষ্ঠ শিশু দুটি সুস্থ আছে।

খবরটি ছড়িয়ে পড়লে শিশু দুটিকে এক নজর দেখার জন্য শত শত নারী পুরুষ ওই বাড়িতে ভিড় জমান।

গৃহবধূ আদরী বেগম আটুয়া গ্রামের তাজেল হোসেনের স্ত্রী।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, ভূমিষ্ঠ শিশু দুটির দেহ পেছনের দিক থেকে কোমরের কাছে পরস্পর জোড়া লাগানো। তাদের উভয়ের একটি প্রস্রাবের অঙ্গ ও মল ত্যাগের জন্য একটি পায়ুপথ রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পৃথক রয়েছে।

শিশু দুটি সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি জানান।

এদিকে, খবর পেয়ে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন শিশু দুটিকে দেখতে যান। এ সময় তিনি দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে যমজ শিশু ও প্রসূতি মাকে আর্থিক সহায়তাসহ নাটোর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর