নবীনগর টু কুমিল্লা নিউ জনতা সিটিং সার্ভিস বাস যাত্রী সেবা উদ্ধোধন
সঞ্জয়শীল, নবী নগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবী নগরে দীর্ঘদিন যাবৎ নবী নগর টু কুমিল্লা ভায়া কোম্পানীগঞ্জ সড়কে বিরতিহীন জনতা বাস সার্ভিস বন্ধ থাকার পর নতুন কওে নতুন নামে চালু হলো। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নবী নগর পৌর সভার সদ্য নির্বাচিত মেয়র এড. ডশব শংকর দাস। নিউ জনতা সিটিং সার্ভিস মাত্র ১ ঘন্টার মধ্যে ৫ স্থানে (ভোলাচং, মালাই বাঙ্গরা, পীর কাশিমপুর, মেটংঘর ও দক্ষিণ বাঙ্গরা) যাত্রা বিরতি দিয়ে প্রতিদিন পৌঁছবে কুমিল্লা ও ফিরতি পথে উক্ত স্থানে বিরতি দিয়ে নবী নগরে পৌঁছবে। সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত বাস সার্ভিস সেবা প্রদান করা হবে।
নবীনগর থেকে কুমিল্লায় জন প্রতি ১০০ টাকা ভাড়া ও নবী নগর টু কোম্পানীগঞ্জ পর্যন্ত ৫০ টাকা ভাড়ায় যাত্রী সেবাটি চালু হয়েছে। নবী নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ভিপির সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা বাস স্টেশনের সাধারণ সম্পাদক মো. শাহালম। এতে বক্তব্য রাখেন, মেয়র এড. ডশব শংকর দাস, সফিকুল ইসলাম শফিকসহ প্রমুখ। বক্তারা যাত্রী সেবার প্রতি গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডেও কাউন্সিলর দাউদ আলম শ্যামল, নবী নগর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ফোরকান উদ্দিনমৃধা, আবুসামা, সাহাবুদ্দিন, ওমর ফারুক, সাংবাদিক মো. করীফ উদ্দিন রনি, সাংবাদিক সঞ্জয় শীল, বাস মালিক ও ড্রাইভার গনসহ অন্যান্যরা।











