সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিক্সার হাইড্রোলিক হর্ণ ও মিউজিক বক্সে অতিষ্ঠ নবীনগরবাসী

news-image

সঞ্জয় শীল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দীর্ঘদিন যাবৎ অটোরিক্সার হাইড্রোলিক হর্ণ ও মিউজিক বক্সে অতিষ্ঠ নবীনগরবাসী। অটোরিক্সায় ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ যেন এক একটি শব্দ বোমা। হাইড্রোলিক হর্ণ ও মিউজিক বক্সের অতিরুক্ত শব্দ দূষনে প্রায় ঘটছে দূর্ঘটনা। হাইড্রোলিক হর্ণ ও মিউজিক বক্সের তীব্র শব্দে পথচারিসহ অন্য ড্রাইভারাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত। বিশেষ করে রাস্তা দিয়ে আসা-যাওয়া করা শিশুরা হাইড্রোলিক হর্ণের শব্দে ভয়ে আৎকে উঠছে। নবীনগরে দিন দিন নিত্য নতুন নামে ব্যাটারি চালিত রিক্সা বৃদ্ধি পাওয়ার সাথে বাড়ছে অতিরুক্ত শব্দ দূষণ। সেই সাথে অপ্রাপ্ত বয়স্ক ও বখাটে ড্রাইভারদের অটোরিক্সায় ব্যবহৃত হর্ণ ও মিউজিক বক্সে যাত্রীরাও হচ্ছেন বিরুক্ত।

সাধারণ পথচারি, দোকানি ও যাত্রীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে উলটো হেনস্তার শিকার হচ্ছেন। কাজী টুটুল নামে একজন অটোরিক্সা যাত্রী জানান, অটো ড্রাইভাররা শুধু শুধু যত্রতত্র তীব্র আওয়াজে হর্ণ বাজায়। তাছাড়া মিউজিক বক্সে লাগানো গানের শব্দে কান ফেটে যাওয়ার অবস্থা হয়। এর বিরুদ্ধে কিছু বললে তারা আরো জোরে মিউজিক বক্সের সাউন্ড বাড়িয়ে দেয়। এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা খুব শীঘ্রই যে সকল অটোরিক্সায় মিউজিক বক্স লাগানো আছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। তাছাড়া অটোরিক্সার হাইড্রোলিক হর্ণ উঠিয়ে দেবার জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

নবীনগর পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র এড. শিবশংকর দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া সদরের আদলে আমরাও নবীনগরের অটো রিক্সা ড্রাইভারদের বেল লাগোনোর জন্য উৎসাহিত করবো ও কোনে অটোরিক্সায় যেন মিউজিক বক্স লাগানো না থাকা সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে অবগত করবো। আমি চাই নবীনগরের মানুষ যেন এই শব্দ দূষণের হাত থেকে অতি দ্রুত মুক্তি পায়। আমরা খুব দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে