,

আমার হাতে সিলেটের জন্য ৫০০ কোটি টাকা আছে : পরিকল্পনামন্ত্রী

news-image

নবীগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এটা সরকারের বড় সাফল্য। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যুগান্তকারী সব উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ে পাঁচ তলাবিশিষ্ট ভবন নির্মাণের ঘোষণা দিয়ে তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার হাতে পাঁচশত কোটি টাকা আছে। এসব টাকার একটি অংশ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ব্যয় করা হবে।

এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মন্ত্রী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি দেয়ার আশ্বাস দিয়ে ইনাতগঞ্জকে থানায় বাস্তবায়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিকল্পনামন্ত্রী ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসার পর প্রশাসনের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য দেওয়ান শাহ নওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য জয়া সেন গুপ্ত, সুনামগঞ্জ-৪ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রাহমান মকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান প্রমুখ। পরে মন্ত্রী কাজিরবাজার দাখিল মাদ্রাসা পরিদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা