সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে আ’লীগের এমপি-মেয়রের সমর্থকদের সংঘর্ষ

news-image

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পথচারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এমপি মুহিবুর রহমান মানিক এবং পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও তার সহোদর শামীম আহমদ চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুঁড়ে।

সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল দেড় ঘণ্টা বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যাত্রী ও মালবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট পরস্পরকে কটূক্তির প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে এখানের আওয়ামী লীগের বিবদান দুই গ্রুপের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছিল। উপজেলার বিভিন্ন এলাকায় পক্ষে-বিপক্ষে মিছিল-মিটিং, মানববন্ধন ও সমাবেশ করে যাচ্ছে কর্মী-সমর্থকরা।

আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকালে খিদ্রাকাপন এলাকায় জাউয়াসহ ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সভা আহ্বান করে পৌর মেয়র কালাম চৌধুরী ও শামীম চৌধুরীর সমর্থকরা। আওয়ামী লীগের একটি মিছিল খিদ্রাকাপন সভাস্থলে যাওয়ার পথে জাউয়াবাজারে এমপি মানিক সমর্থকরা হামলা চালায়।

পরবর্তিতে মিছিলকারীরা সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষকে পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষে জাউয়াবাজার থেকে খিদ্রাকাপন পর্যন্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড টিয়ারসেল ও ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

সংঘর্ষে আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজা মিয়া তালুকদার জানান, আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। এমপি মানিক গ্রুপের যুবলীগের উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেনের নেতৃত্বে এ হামলা চালায় তাদের ওপর।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, মিছিলকারীরা এমপি মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ায় বাজারে উপস্থিত যুবলীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে। একপর্যায়ে উভয়ের মধ্যে সংষর্ষ বাধে।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জাউয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে