,

বাস-ইজিবাইক সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত ২

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছে ১ জন। অপর একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।

নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি আবুল কালাম। নিহত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৫৫)। নিহত হামিদুল মিরপুর ক্যানালপাড়া এলাকার ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাসের সঙ্গে মিরপুর থেকে কুষ্টিয়াগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান দুইজন। গুরুত্বর আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাস্থলে উপস্থিত মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর