,

ওসি মোয়াজ্জেমের সাজা, নুসরাতের মা-ভাই যা বললেন

news-image

ফেনী প্রতিনিধি : নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর দায়ে বরখাস্তকৃত ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ খবর পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্মম হত্যাকাণ্ডের শিকার নুসরাতের মা শিরিন আখতার।

প্রতিবেদককে নুসরাতের মা বলেন, আমি আদালতে ওসির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলাম। আদালত বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করে রায় দিয়েছেন। এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আর কোনো পুলিশ অফিসার কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার সাহস পাবে না। কোনো হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাহস আর কোনো পুলিশ অফিসার পাবে না। এ রায়ের মাধ্যমে নুসরাতের বিদেহী আত্মাও খুশি হবে।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসনের প্রমাণ হয়েছে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেয়া হয়নি। এমন রায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

অপরদিকে ওসি মোয়াজ্জেমের আট বছরের কারাদণ্ডের রায় শুনে শুধু নুসরাতের পরিবার নয়, পুরো ফেনীতে স্বস্তি বিরাজ করছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মোয়াজ্জেমকে আট বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নুসরাতের গায়ে আগুন দেয়ার সময় পরীক্ষা কেন্দ্রে পুলিশ ছিল। তারপর ঘটনাটি কীভাবে ঘটল, দোষীরা কীভাবে পালিয়ে গেলো এমন প্রশ্ন উঠে। এছাড়া ঘটনার তিনদিন পরও আসামি গ্রেফতার না হলে পুলিশের রহস্যজনক ভূমিকা ধরা পড়ে। পরে নুসরাতের মৃত্যুর পর হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তখন অভিযোগ ওঠে, ঘটনা ভিন্ন খাতে নিতে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম নুসরাতের মৃত্যুর বিষয়টি ‘আত্মহত্যা’ বলার চেষ্টা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর