,

রংপুর জেলা ও মহানগর আ.লীগে পুরাতনরাই নতুন নেতৃত্বে

news-image

রংপুর ব্যুরো : দীর্ঘ তের বছরের অপেক্ষার শেষে রংপুর জেলা ও নয় বছর পর রংপুর মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। মহানগরের সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে গঠিত কমিটি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। ফলে নতুন করে নেতৃত্ব পেয়েছেন পুরাতনরাই। মঙ্গলবার রাতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, জেলা ও মহানগর কমিটিতে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন ৩৪ জন। এরমধ্যে জেলাতে সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন। মহানগরে সভাপতি ১০ এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন প্রার্থীতা করার অভিপ্রায় প্রকাশ করে কাউন্সিলরদের সমর্থন চান। তবে কেউ কাউকে ছাড় না দেয়া ও সমঝোতায় না আসায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কমিটি চূড়ান্ত করতে সিদ্ধান্ত নেন। নতুন এই কমিটিতে জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়কে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর