,

যন্ত্রপাতি কেনাকাটার অর্থ আত্মসাত: রংপুর মেডিকেলের সাবেক অধ্যক্ষ কারাগারে

রংপুর ব্যুরো : রংপুর মেডিকলে কলেজের (রমেক) যন্ত্রপাতি কেনাকাটায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কলেজের সাবেক অধ্যক্ষ ডা. নূর ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে রংপুর জেলা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক বেগম রাশেদা সুলতানা এ আদেশ দেন।

দুদকের আইনজীবী পিপি হারুন-উর রশীদ জানান, রংপুর মেডিকেল কলেজে যন্ত্রপাতি কেনাকাটায় টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অধ্যক্ষ ডা. নূর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রহমান। এ মামলায় রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. নূর ইসলাম মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, মামলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নূর ইসলাম ছাড়া অন্য আসামিরা হলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, বেঙ্গল সায়েন্টিফিকের মালিকের বাবা আব্দুস সাত্তার, ছেলে আহসান হাবিব, ভগ্নিপতি আসাদুর রহমান ও রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা গত বছরের ২১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে দুর্নীতির আশ্রয় নিয়ে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর