শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেলে চিকিৎসক-নার্স হাতাহাতি:পরিচালকের কার্যালয় ঘেরাও

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হাতাহাতির ঘটনা ঘেেটছে। এই ঘটনায় দুই পক্ষই বিক্ষোভ করে পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। তারা একে অপরকে দায়ি করে পাল্টা পাল্টি বিচার দাবি জানিয়েছে। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সরা অঘোষিত ধর্মঘট শুরু করায় হাসপাতালে চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক অন্যনার সাথে এক নার্সের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে রাতের ঘটনার জের ধরে আবারও সেখানে ইন্টার্ন চিকিৎসক আরিফকে মারধর করেছে নার্সরা। তবে নার্সদের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকইরাই তাদের মারধর করেছে। এ ঘটনাকে কেন্দ্র বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের চেম্বারের সামনে অবস্থান নিলে নার্সরাও সেখানে পাল্টা অবস্থান নেয়। দুই পক্ষ একে অপরের বিচার দাবি করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

এদিকে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা বন্ধ করে দিয়ে অঘোষিত ধর্মঘট শুরু করায় রোগীদের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পরিচালকের কার্যালয়সহ হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান, দুপক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা