শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুল বললেন, কাদেরের যথেষ্ট মানসিক সমস্যা রয়েছে

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব (ফখরুল) বলেছেন, ওবায়দুল কাদেরের যথেষ্ট মানসিক সমস্যা রয়েছে। দলটি (আওয়ামী লীগ) এখন নিজেদের প্রভু ভাবতে শুরু করেছে। রাষ্ট্রের প্রভু তারা, এই ভাবনাই আওয়ামী লীগের সমস্যা।

‘অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা নেই বিএনপির’ ওবায়দুল কাদেরের দেয়া এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে প্রভু বনে গিয়েছিল। আবার এখন তো ১০ বছরে ধরে দেশে প্রভুত্ব চলছে। এখন তারা পাকাপোক্ত প্রভু হিসেবে বসতে চায়। যেটা তাদের মানসিকতার সমস্যা। গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে নেই।

ভিন্ন একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সংবিধানে খুব পরিষ্কারভাবে সকল দলকে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেয়া হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা সভা-সমাবেশ করার অনুমতি চাই না, আমরা তাদের অবগত করি। কিন্তু এই সরকার গ্রাম্য মোড়লের কায়দা অনুসরণ করে। অনুমতি দিতে টালবানা করে। সমাবেশের দুই ঘণ্টা আগে অনুমতি দিয়ে থাকে। এতে সমাবেশ সফলভাবে করা খুব কঠিন।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিমসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা