,

ঘরবাড়ি পুড়ে খাক হওয়া পরিবারগুলোকে দ্রুত সহায়তা প্রদান করেন ইউএনও মোহাম্মদ মাসুম

news-image

সঞ্জয় শীল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের ঘরবাড়ি পুড়ে খাক হওয়া ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারকে অর্থ ও ঘর নির্মাণ করার জন্য টিন দিয়ে সহায়তা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। গতকাল সোমবার ( ২৫/১১/১৯) সকাল ৭ টায় নবীনগর উপজেলার বগডহর গ্রামের চারটি ঘর আগুনে পুড়ে খাক হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জীবন বাঁচাতে কোন রকমে অগ্নিদ্বগ্ধ ঘর থেকে বের হয়।

লোকজন ছুটে এসে আগুন নিভানোর আগেই বসত-ঘর, গোয়ালঘর ও আশেপাশে থাকা সহায়-সম্বল পুড়ে খাক হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর সদস্যদের গায়ে থাকা কাপড় ব্যতিত সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে দ্রুত বগডহর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ৬,০০০ টাকা করে অর্থ সহায়তাসহ ২ বান্ডিল করে ঢেউটিন অনুদান দেন। এসময় নবীনগর উপজেলা পিআইও মো. মিজানুর রহমান ও নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান মৌসুমী বারী উপস্থিত ছিলেন।

নবীনগরে মানবতার দূত বলে খ্যাত ইউএনও মোহাম্মদ মাসুম ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও ইউএনও মাসুমের প্রতি কৃতজ্ঞতা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের মো. সুমন মিয়া জানান, সবকিছু পুইড়া আমরা এহন শেষ, তিনি যে আমরার লেইগ্যা অত তাড়াতাড়ি সহায়তায় আগায় আইছেন তার লেইগ্যা আমরা উনাকে ধন্যবাদ জানাই।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর