,

সাতছড়িতে ফের অভিযান, ১৩ রকেট লঞ্চার উদ্ধার

news-image

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবার অভিযান চালিয়ে ১৩টি রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতে র‌্যাব ও সেনাবাহীনির একটি দল এই অভিযান চালায় বলে র‌্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান।

তিনি শনিবার বেলা ২টার দিকে বলেন, “অভিযানের সময় উদ্যানের ভেতরে গহিন জঙ্গল থেকে ১৩টি রকেট লঞ্চার ও বেশ কিছু বিস্ফোরক পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে তথ্য জানানো হবে।”গত বছর ৩ ফেব্রুয়ারি ওই বনে অভিযান চালিয়ে ১০টি ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করে র‌্যাব।

তার আগে ২০১৪ সালের ৩ জুন, ২৯ অগাস্ট, ২ ও ১৭ সেপ্টেম্বর এবং ১৬ অক্টোবর সেখানে পাঁচ দফা অভিযান চালায় র‌্যাব। এর মধ্যে ১৬ সেপ্টেম্বরের অভিযানে ত্রিপুরা পল্লীর একটি বাড়ির ছাগল রাখার ঘরের নিচে একটি বাঙ্কার থেকে ১৪ বস্তা গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা হলেও কোনো আসামির খোঁজ না পেয়ে চুনারুঘাট থানার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। ২০১৬ সালের ১৫ জুন ওই বনে আরও একবার অভিযান চালানো হলেও তখন কিছু পায়নি র‌্যাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর