সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণকে নির্যাতনকারী সেই ইউপি সদস্য আটক

news-image

সিলেট প্রতিনিধি : পা- বেঁধে এক তরুণকে ঝুলিয়ে পেটানো হচ্ছে। এতে ওই তরুণ চিৎকার করছে। নির্যাতনের এমন একটি ভিডিও গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। ঘটনাটি সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ।

পুলিশ বলছে, নির্যাতনকারী ব্যক্তিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে কানাইঘাট কারাবাল্লা এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁর নাম আবদুস ছালাম। তিনি জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

নির্যাতনের শিকার তরুণ একই ইউনিয়নের বরবন গ্রামের বাসিন্দা। তাঁর নাম গিয়াস উদ্দিন। আবদুস ছালামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হওয়া ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, এক তরুণের পা বেঁধে একটি বাঁশের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই বাঁশ দুই ব্যক্তি কাঁধে নিয়ে একটি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছেন। সেখানে মানুষের জটলা। এরই মধ্যে সাদা শার্ট ও লুঙ্গি পড়া এক ব্যক্তি লাঠি দিয়ে ওই তরুণের পায়ের নিচে আঘাত করছেন। এর ফলে ওই তরুণ চিৎকার করছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুন নাসের বলেন, নির্যাতনের ঘটনাটি প্রায় ১০ মাস আগের বলে জানা গেছে। তখন পুলিশ এ ব্যাপারে কিছু জানত না। তবে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর সিলেটের পুলিশ সুপারের নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি তাদের বিষয়টি গুরুত্বের সহকারে দেখার জন্য বলেন। এরপর পরই পুলিশ নাম-পরিচয় সংগ্রহ করে নির্যাতনের শিকার ব্যক্তিকে খুঁজে বের করে।

ওসি আবদুন নাসের জানান, এ ব্যাপারে নির্যাতনের শিকার গিয়াস উদ্দিন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আবদুস ছালাম ছাড়াও এই ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলকার নাইন লস্কর বলেন, ‘ওই তরুণকে নির্যাতনের ঘটনা আমরা জানতাম না। সামাজিক যোগযোগ মাধ্যমে গত বুধবার দেখার পর বিষয়টি জানতে পারি। ইউনিয়নে কেউ আমাদের অভিযোগও দেননি।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে