বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানদের নিয়ে নিজেই নামলেন হালচাষে

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : সঙ্গের শিশুরা যখন স্কুলে গিয়ে লেখাপড়া করছে তখন দরিদ্র কৃষক পিতাকে সহযোগিতা করতে তারা জমিতে গিয়ে কাজ করছে। তবে তারা চাষাবাদ এর কাজ করেনি। চাষ এর জন্য পিতার কোনো বলদ না থাকায় তিনি বলদ হিসাবে কাজ করছেন আর শিশুরা তাকে সহযোগিতা করছে। এ দৃশ্য হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের। বুধবার সকালে ওই এলাকায় গেলে চোখে পড়ে এমন দৃশ্যটি।

নোয়াবাদ গ্রামের কৃষক আছকির মিয়া জানান, তার দুই শিশুসন্তান নোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। জমিতে আলু বীজ রোপণ করার পূর্বে হাল চাষ দিতে গিয়ে গরু না থাকায় নিজেই সন্তানদের নিয়ে চাষে নামেন। এখানে ট্রাক্টরও পাওয়া যায় না। তাই তিনি নিরুপায় হয়ে শিশুদের নিয়ে মাঠে নামেন।

তিনি আরো জানান, হালচাষের জন্য এখন আর কেউ গরু ব্যবহার করে না। অথচ একসময় কৃষকদের গোয়ালভরা গরু থাকত। আবার সকল কৃষকের ট্রাক্টর নেই। মৌসুম আসলে ট্রাক্টর সহজে ভাড়ায়ও পাওয়া যায় না। তাই নিজেই কষ্টে করে জমিতে হাল চাষ করেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা