শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক পরিবহন আইন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিচ্ছিন্ন সংকট নয়, এটি সরকারের ব্যর্থতা। এসবের দিকে সরকারের নজর নেই। তাদের নজর মেগা প্রজেক্টের দিকে। টাকা বাড়িয়ে বিদেশে প্রাচার করা। ইতোমধ্যে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে সংকট কাটিয়ে উঠা সম্ভব হতো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা শুরু করতেন তাহলে দেশ ও জাতিকে মুক্ত করা যেত। বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠতে পারছি না। দুই বছর হলো একজনকেও ফেরত পাঠানো যাচ্ছে না। এ সরকারের কোন দেশের সাথে ভালভাবে কথা বলতে পারছে না বলেই সফল হতে পারছে না। সরকার যে সড়ক পরিবহন আইন করেছে এটা বাস্তবসম্মত নয় বলেই এ ধরনের ধর্মঘটে পড়তে হচ্ছে। সড়ক পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেও মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা