,

হজের প্রাক নিবন্ধন ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

news-image

নিউজ ডেস্ক : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে হজে গমনেচ্ছু ব্যক্তিদের এবং হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যমান আইটি প্রতিষ্ঠানের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন আইটি প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

এমতাবস্থায় চলতি বছরের ১৭ নভেম্বর ১৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রাক-নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। সাময়িক অসুবিধার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে ১৫ নভেম্বর পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে দ্বিতীয় দফায় কার্যক্রমটি স্থগিত করা হল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর