,

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে রংপুরে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : সম্প্রতি ঘোষিত সড়ক পরিবহনের নতুন আইন সংশোধনের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্রাক শ্রমিকরা। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কলেজ রোডস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে এই মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি আশরাফ আলী, নুরুল ইসলাম নুরু, সহ সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম সাজু, আলোমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক বাদশা মিয়া, জামাল উদ্দিন, হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক হারুন-অর- রশিদ, শ্রমিক কল্যান সম্পাদক ফজলুল হক ফজলু, ক্রীড়া ও শিক্ষ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছ, সিওবাজার শ্রম কল্যান উপ-কমিটির সভাপতি সাহিদুল ইসলাম সাহিদ, পান্ডার দীঘি শ্রম কল্যান উপ-কমিটির সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের পাশ হওয়া নতুন সড়ক পরিবহন আইনের বেশিরভাগ বিষয় শ্রমিকদের বিপক্ষে। আইনের যেসব ধারা ও জরিমানার বিষয় নির্ধারণ করা হয়েছে, তা মেনে নিয়ে কোন ভাবেই সড়কে গাড়ি চলানো সম্ভব না। সকল শ্রমিকরা এই আইনের বিরুদ্ধে। তারা প্রতিবাদ করেছে। অবিলম্বে এই আইন সংশোধন করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর