,

নবীনগরে গুজব ছড়িয়ে লবনের মূল্য বৃদ্ধি

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতি কেজি প্যাকেটজাত লবণ ৩০/৩৫ টাকা থেকে ১০০ টাকা হয়ে গেছে গুজব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সাধারণ ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন স্থানিয় মুদি দোকান গুলোতে। অনেকেই আগাম সাধ্যের মধ্যে ৩০/৩৫ টাকা দরের লবণ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন কয়েক মাসের জন্য। ক্ষুদ্র মুদি দোকানিদের মাঝে স্টক করার প্রযোগিতাও শুরু হয়ে গেছে। সস্তায় আগাম কিনার জন্য ভিড় বাড়ছে স্থানিয় অলি-গলিস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানে।

বাজার মূল্য নিয়ে এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। দিন এনে দিন খাওয়া শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে হতাশা ও আতঙ্ক। কেউ কেউ দুর্ভিক্ষ লাগবে বলেও কানঘুষা করছেন। আল-আমীন নামে একজন ক্রেতা জানান, লবনের দাম ১০০ টাকা হয়ে গেছে শুনে আমি পরিবারের জন্য ২০ কেজি লবণ কিনেছি ৫০ টাকা দরে কিন্তু প্যাকেটে লেখা আছে ৩৫ টাকা।

স্থানিয় প্রশাসন ও ইউএনও লবনের মূল্য বৃদ্ধি নামে গুজব শুনে দ্রুত মনিটরিং সেল নিয়ে বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ইউএনও মোহাম্মদ মাসুম জানান, নবীনগরবাসীকে গুজবে কান না দেয়ার জন্য সর্তক করেন। সেই সাথে ব্যবসায়ীদেরকে অনুরোধ করেন যেন ন্যায মূল্য ব্যতিত পণ্য বিক্রি না করেন যদি এর ব্যর্তায় ঘটে তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর