,

রাঙ্গামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গাইন্দা ইউনিয়নের বালুমুড়া এলাকার মারমাপাড়ায় গভীর অরণ্যে এ ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির খবর জানতে পারে পুলিশ। পরে রাতে ঘটনাস্থল থেকে পেছনে হাত বাঁধা ও মাথার চারপাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা কোন সংগঠনের কর্মী তা নিশ্চিত করতে পারেননি ওসি। এছাড়া নিহতদের নাম-পরিচয়ও জানাতে পারেননি তিনি।

এদিকে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ধারণা করা হচ্ছে জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর