,

বাবার কাছে মোবাইল না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ায় বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে অভিমানে মেহেদী হাসান নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সে মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও সাতগাড়া মিস্ত্রীপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে। আজ সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, মেহেদী হাসান দীর্ঘদিন থেকে মোবাইল ফোন কিনে নেয়ার বায়না করছিল। আজ সোমবার আবারও সে বাবার কাছে মোবাইল ফোন কিনে চায়। মোবাইল ফোন না পেয়ে বাবার সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে থাকে। বিকেলের দিকে কোন সাড়া শব্দ না পেয়ে বাবা দরজা ভেঙ্গে ভেতরে ঘরের মাচার সাথে রশি দিয়ে আত্মহত্যা অবস্থায় ছেলেকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই জিয়াউর রহমান জানান, বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্র মেহেদি আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর