বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাত হত্যা : ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ৮ ডিসেম্বর

news-image

নিউজ ডেস্ক : বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ) জন্য নতুন দিন ঠিক করেছেন আদালত। ৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

সোমবার সকাল ১০টার দিকে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন।

চার্জ গঠনের জন্য ৩১ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আজ আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। সকালে চার্জ গঠন উপলক্ষে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে আগামী ৮ ডিসেম্বর এ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন নির্ধারণ করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রিফাত হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান কিসলু।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়।

অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- মো. রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭+), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫+), মো. আবু আবদুল্লাহ রায়হান (১৬+), মো. ওলিউল্লাহ অলি (১৬+), জয় চন্দ্র সরকার চন্দন (১৭+), মো. নাইম (১৭+), মো. তানভীর হোসেন (১৭+), নাজমুল হাসান (১৪+), রাকিবুল হাসান নিয়ামত (১৫+), মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ (১৭+), মারুফ মল্লিক (১৭+), প্রিন্স মোল্লা (১৫+) রাতুল সিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬+)।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা