বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই নারী সেরেস্তাদার বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল দ্রুত বিচার আদালতের সেরেস্তাদার রেখা রানী দাসকে ঘুষ চাওয়ার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত শুক্রবার তার ঘুষ চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি)একেএম জাহাঙ্গীর। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধের পর গতকাল রোববার আদালত খুললে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

এর আগে, গত শুক্রবার বিকেলে একটি ওয়েবসাইটে রেখা রানী দাসের ঘুষ দাবির ৬ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটিতে দেখা গেছে, একজন ব্যক্তি নকল উঠাতে বরিশাল জজ আদালতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত নারী সেরেস্তাদার তার কাছে এক হাজার টাকা দাবি করেন। তখন ওই ব্যক্তি বলেন, ‘আমি নিয়ম অনুযায়ী টাকা দিয়ে আবেদন করেছি। আপনাকে কেন এক হাজার টাকা দেবো?’

ভিডিওটিতে রেখা রানী দাসকে বলতে দেখা যায়, ‘নকল নেবেন, টাহা দেবেন; কাগজ নেবেন, টাহা দেবেন। টাহা দেবেন না, কাগজ পাবেন না। আপনের লগে কোনো কথা নাই।’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা