,

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার তদন্ত কমিটির গণমন্তব্য গ্রহণ সোমবার

news-image

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের পাশে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনার পর তদন্ত কমিটি স্থানীয়দের গণমন্তব্য গ্রহণ করবেন।

সোমবার সকালে উল্লাপাড়া রেলস্টেশনের পাশে রংপুর এক্সপ্রেস দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের মন্তব্য গ্রহণ করবেন।

পশ্চিম রেলওয়ে পাকশীর বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে গঠিত তদন্ত কমিটি এ মন্তব্য নেবেন।

ওই কমিটির প্রধান পাকশীর বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিএম) আবদুল্লাহ আল মামুন। পাকশীর বিভাগীয় ডিআরএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার তদন্তে গঠিত ৪টি কমিটি নিজ নিজ আঙ্গিকে এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছে। রেল মন্ত্রণালয়, পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে তদন্ত শুরু করেছেন।

তদন্ত দলের লোকজন দুর্ঘটনার নেপথ্যের কারণ, বিভিন্ন ক্রুটি খুঁজে বেড় করার চেষ্টা করছেন। তবে তারা সিগন্যালের ক্রুটির চেয়ে উল্লাপাড়া-ঈশ্বরদী রেল লাইনের কোনো ক্রুটি ছিল কিনা, সেটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।

পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক মিজানুর রহমান তদন্ত কাজ চলাকালীন গণমাধ্যম কর্মীদেরকে এমন তথ্যই জানিয়েছেন।

পাকশীর ডিটিএম আবদুল্লাহ আল মামুন প্রাথমিক তদন্তে রেললাইনের ক্রুটির কথাই বারবার গণমাধ্যম কর্মীদের কাছে বলেছেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ উল্লাপাড়া ট্রেন দুর্ঘটনা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, রেল বিভাগ এখন আর মান্ধাতা আমলের সিগন্যাল পদ্ধতিতে পরিচালিত হয় না। তবে, কম্পিউটার বেজড ইন্টারলকড সিস্টেম বা সিবিআই পদ্ধতি যারা পরিচালনা করেন তাদের দায়িত্বে অবহেলা ও গাফিলতি ছিল কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা উচিত। সেটি ভালো করে খতিয়ে না দেখে একতরফা লাইনের ক্রুটির কথা বলা যুক্তিযুক্ত হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর