,

নবীনগরে এড. আব্দুল লতিফ এমপি’র ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ( ১৭ নভেম্বর ) রবিবার সকালে নবীনগর পৌরসভার রুপকার ও নবীনগর মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযুদ্ধা এড. আব্দুল লতিফ এমপি’র ১৮ তম কূলখানিতে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মেয়র এড. শিবশংকর দাসের সভাপতিত্ত্বে নবীনগর পৌরসভায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন, আলী আকবর চেয়ারম্যান (ইউপি), খাইরুল আমীন, ৩ নং ওর্য়াড কাউন্সিলর গনি চাঁন মোকসুদ, নবীনগর উপজেলা যুব লীগের সভাপতি শামস আলম, আশরাফুল ইসলাম রিপন, প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, আবু কামাল খন্দকার, গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা সহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ও ইলেট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে এড. আব্দুল লতিফ এমপি’র রাজনৈতিক ও উন্নয়ণমূলক কর্মকান্ড সর্ম্পকে তুলে ধরেন। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওমর ফারুক। এছাড়া প্রয়াত এড. আব্দুল লতিফ এমপি প্রতিষ্ঠিত নবীনগর মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ কান্তিকুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্ত্বে কুরান খতম শেষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর