,

মনিটরিং দল আসার খবরে ৬০ টাকা কমে গেল পেঁয়াজের দাম

news-image

মেহেরপুর প্রতিনিধি : দোকানে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২৬০ কেজি দরে। কিন্তু বাজার মনিটরিং দলকে দেখেই তা কমে হয়ে গেছে ২০০ টাকা কেজি। মেহেরপুরের এ প্রতারণা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জেলাটির গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত বাজার মনিটরিং কমিটি তদন্তে বের হলে এমন সিন্ডিকেট ধরা পড়ে।

ব্যবসায়ীরা টের পেয়ে সঙ্গে সঙ্গে ২০০ টাকা দরে বিক্রি শুরু করেন পেঁয়াজ। এ দিন সন্ধ্যা পর্যন্ত এখানকার বাজারে ২০০ টাকা কেজিতেই নিত্যপণ্যটি বিক্রি হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের নেতৃত্বে গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্যরা এ অভিযান অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

পেঁয়াজ কিনতে বাজারে আসা সুফিয়া খাতুন বলেন, শনিবার বাজার শুরুর পর থেকেই ২৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। কিন্তু বাজার মনিটরিং কমিটির লোকজন আসার পরই তা কমে ২০০ টাকা কেজি হয়ে যায়। এতেই বোঝা যায় ব্যবসায়ীরা মানুষের সঙ্গে প্রতারণা করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর