শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার চাপায় গ্যাস ফিল্ড কর্মকর্তা নিহত

news-image

accedentব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার চাপায় বাখড়াবাদ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক মো.ইয়াকুব আলী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরতলির ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, ভোর সাড়ে ৬টার দিকে হাঁটার জন্য তিনি মহাসড়কে বের হন। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন ও ঘাটুরার মাঝামাঝি এলাকায় আসলে একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে তাকে চাপা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ইয়াকুব আলীর গ্রামের বাড়ি পাবনায় বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর