শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজের ক্ষেত রাত জেগে পাহারা!

news-image

লালমনিহরহাট প্রতিনিধি : পেঁয়াজই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে এ সবজি। ফলে দাবি এ ফসল চুরির আশঙ্কাও বেড়েছে। এ কারণে ক্ষেত থেকে উঠতি পেঁয়াজ চুরির ভয়ে লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলের কৃষকরা রাত জেগে ক্ষেতে পাহারা বসিয়েছেন।

অল্পদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে দাবি করে কৃষকরা জানিয়েছেন, এ পেঁয়াজ বাজারে এলেই দাম অনেকটা কমে যাবে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হলদিবাড়ী গ্রামের কৃষক সফিকুল ইসলাম, হাসান আলী, খোরশেদ আলম জানান, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ক্ষেতের পেঁয়াজ তুলতে পারবেন। রোদে শুকিয়ে নেয়ার পরেই তারা বিক্রির জন্য বাজারে তুলতে পারবেন। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রাত জেগে উঠতি পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে।

উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের কৃষক জমির উদ্দিন বলেন, প্রতিবারের মতো এবারও চরাঞ্চলে এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। চরাঞ্চলের জমিতে পলি পড়ায় জমির উর্বরতা বৃদ্ধি পায় আর পেঁয়াজের ফলনও ভাল হয়। এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। প্রতি বিঘায় ৩০ মণ থেকে ৩৫ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা এম, এম জামান শাহীন জানান, এ বছর এখানকার কৃষকরা পেঁয়াজ চাষে লাভবান হবেন।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা