সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ৭ নভেম্বরের সংঘর্ষে বিদায়ী মেয়র ও পদত্যাগকারি নেতাদের বিরুদ্ধে মামলা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.আনিছুর রহমান মঞ্জু ও তার সমর্থকদের উপর ৭ নভেম্বর হামলার ঘটনায় নবীনগর পৌরসভার বিদায়ী মেয়র ও বিএনপির সদ্য পদত্যাগকারী উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাঈনুদ্দিন মাঈনুকে ‘প্রধান আসামি’ করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আনিছুর রহমান মঞ্জু বাদী হয়ে আদালতে মামলাটি করেন । মামলায় বিদায়ী মেয়র ও সদ্য পদত্যাগ করা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হযরত আলী ও পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রুবেলসহ ২২ জনকে আসামি করা হয়েছে।

বিএনপির বর্তমান ও পদ ত্যাগ কারি নেতাদের মাঝে সংঘর্ষের পর তাদের মধ্যকার কোন্দলে মামলাটি এখন নবীনগরে বেশ আলোড়িত হয়েছে। এতে ভয়ে আছেন বিএনপির নেতাকর্মী।
পুলিশ, মামলার এজাহার ও বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, ঐতিহাসিক ৭ নভেম্বর পালন করার সময় গত ৭ নভেম্বর বিএনপির থানা কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর উপর পদত্যাগকারী ছাত্রদল নেতা হয়রত আলী ও রুবেলের নেতৃত্বে অর্তকিতে হামলা চালানো হয়। ওই সময় এড. মঞ্জুকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় পুলিশ ওই সময়ে চার জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার চারদিন পর আহত মঞ্জু বাদী হয়ে গত ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিদায়ী ও বিএনপি থেকে পদ ত্যাগ করা মেয়রকে ‘প্রধান আসামি’ করে দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে অনুসন্ধ্যান সাপেক্ষে ‘এফআইআর’ করার জন্য নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

এদিকে একাধিক সূত্র জানায়, উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী বিদায়ী মেয়র মাঈনুদ্দিন এবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জুর ‘কুট কৌশল’র কারণে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঈনু পরাজিত হন। নির্বাচনের আগেই মেয়র মাঈনউদ্দিন ও একাধিক ছাত্রদল নেতা দল থেকে পদত্যাগ করেন। আর এর জের ধরেই বিক্ষুব্ধরা মঞ্জুর উপর ওইদিন হামলা করে বলে সূত্র জানায়।এ বিষয়ে মামলার বাদী এড. মঞ্জু বলেন, ‘প্রধান আসামির হুকুমেই অন্যান্য আসামীরা আমার উপর পরিকল্পিতভাবে অর্তকিতে হামলা চালানোর দু:সাহস করেছে। তাই আমি আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ তবে মেয়র নির্বাচনে দলীয় মনোনয়নে তাঁর কোন কটু কৌশল ছিলনা বলেও তিনি মন্তব্য করেন।

তবে প্রধান আসামি পরাজিত ও বিদায়ী মেয়র মাঈনুদ্দিন মাঈনু বলেন,‘ঘটনার দিন আমি নবীনগরের বাইরে ছিলাম। এরপরও আমাকে এ মামলায় ‘ষড়যন্ত্রমূলক’ প্রধান আসামি করা হয়েছে। আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি নির্দেশ প্রমাণিত হবো।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বলেন,‘আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে