,

নবী নগরে পেঁয়াজের কেজি ১৮০ টাকা

news-image

সঞ্জয়শীল, নবী নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবী নগরে পেঁয়াজের দাম ১৮০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার বিভিন্ন দোকানের সাথে আলাপ করে জানা যায়, অতীতের সব রেকর্ড ভেঙে দেশি পেঁয়াজের দাম ১৮০ টাকায় পৌঁছেছে।এটি স্মরণকালের সর্বোচ্চ দাম।এক কেজি দেশি পেঁয়াজের পাইকারি মূল্য ১৭৫-১৮০ টাকা। আর ১ কেজি পেঁয়াজের দামে পাওয়া যাচ্ছে দুই কেজি আপেল, ৮ কেজি দেশি আলু ও ১ কেজি ৮০০ গ্রামপল্ট্রি মোরগ।

বৃহস্পতিবার সকালে ১৬০ টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলেও দুপুরে নাগাত সেটি বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা।

তবে ক্রেতাদের অভিযোগ সরকারের নিয়মিত মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো পেঁয়াজের দাম বাড়াচ্ছে।পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা গেছে।

পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছেন সে প্রশ্ন সাধারণ মানুষের। গত বুধবার পেঁয়াজের প্রতি কেজি ১১০-১২০ টাকা বিক্রি হলেও একদিনের ব্যবধানে আজ সেটি বেড়ে দাড়িয়েছে ১৮০ টাকায়। ফলেএক দিনের ব্যবধানে পেঁয়াজে দাম বেড়েছে ৫০-৬০ টাকা। গ্রামের হাট বাজারে গুলিতে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর