নবীনগরে সংঘর্ষে আহত-১০
সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে ব্যাটমিন্টন খেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহষ্পতিবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে-১০ জন আহত হয়েছে।
শিবপুর ফাঁড়ির ইনচার্জ এস আই বিবেকানন্দ দেবনাথ বলেন, ব্যাটমিন্টন খেলা নিয়েই তাজু মেম্বারের লোকজনের সাথে ওয়াসেক মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।











