,

নবীনগরে প্রাতঃ ভ্রমণ এসোসিয়েশনের ১০ বছর পূর্তি অনুষ্ঠিত

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় “নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে প্রাতঃ ভ্রমণ এসোসিয়েশন এর উদ্যোগে নবীনগর সরকারি কলেজ ক্যাম্পাস হইতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাস এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাতঃ ভ্রমণ এসোসিয়েশনের সভাপতি ডা. মো.সাদেক মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু কাওসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আলমগীর হোসেন, অধ্যক্ষ নবীনগর সরকারি কলেজ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স, অধ্যক্ষ মো.ইউনুছ মিয়া, সলিমগঞ্জ কলেজ, কান্তি কুমার ভট্টাচার্য্য, অধ্যক্ষ নবীনগর মহিলা ডিগ্রী কলেজ, মোহাম্মদ মাহবুব আলম লিটন, সভাপতি নবীনগর প্রেসক্লাব। প্রাতঃ ভ্রমণ এসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জহির উদ্দিন চৌধুরী শাহান, সিনিয়র সহ-সভাপতি নবীনগর উপজেলা আওয়ামী লীগ, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মানিক বিশ্বাস, আব্দুল মান্নান রেনু, মোহাম্মদ ইসহাক মিয়া ও জালাল মিয়া।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সালাম আজাদ সহযোগী অধ্যাপক, আরিফুল ইসলাম মিনাজ, সিনিয়র সহ-সভাপতি প্রেসক্লাব প্রমুখ। অতিথিগণ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে প্রেসার, ডায়াবেটিকস, ওজন মাপা সহ শ্যামগ্রাম ব্লাডডোনেশন ক্লাব রক্তের গ্রুপ পরীক্ষা করে সর্বশেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর