,

কসবায় ট্রেন দুর্ঘটনাস্থলে রেল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে রেল মন্ত্রণালয়ের চার সদস্যের তদন্ত কমিটি। বুধবার বিকেল ৪টার দিকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও ভূমি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা মন্দবাগ রেলস্টেশনে আসেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন রেল মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন-৪) মীর আলমগীর হোসেন, রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মোছা. রাশিদা সুলতানা গণি ও রেলওয়ের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা মু. আবুল কালাম। তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশপাশি মন্দবাগ স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলে স্টেশনের প্যানেল বোর্ড ও রেজিস্টার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা জানিয়েছে এই কমিটি।
পরিদর্শন শেষে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও ভূমি) ও তদন্ত কমিটির প্রধান মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এখানে যে তথ্য-উপাত্ত আছে সব আমরা নিয়ে যাচ্ছি। আরও যেসব তথ্য পাওয়া যাবে সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। দুর্ঘটনা তদন্তে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনও একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে গঠিত তিন সদস্যের ওই কমিটিও দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তাদের তদন্ত কাজ শুরু করেছে।
এর আগে সোমবার রাত ৩টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর তূর্ণা নিশীথা ও আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হন শতাধিক যাত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর