,

শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পালনে সুযোগ সৃষ্টির আহ্বান সুইডেনের

65131_sweden-hasinaডেস্ক রির্পোট : ঢাকায় নিযুক্ত সুইডেনের নতুন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছেন। তিনি বংলাদেশের সঙ্গে ‘আরও গভীর ও বৃহত্তর’ সম্পর্ক গড়ার ব্যাপারে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বাংলাদেশের চলমান সহিংসতা ও হতাহতের ঘটনা এবং দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকা- ব্যাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ‘সব রাজনৈতিক পক্ষ’ ‘পরিস্থিতির তীব্রতা প্রশমনে পদক্ষেপ গ্রহণ করবে’। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকা- পালনের সুযোগ সৃষ্টির আহ্বান জানান সুইডিশ রাষ্টদূত। উদ্ভূত সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের এক বিবৃতিতে গতকাল এ তথ্য দেয়া হয়েছে। এদিকে ‘উভয় দেশের স্বার্থেই সুইডেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখী’ করার বিষয়টি ‘সহজতর’ করার বিষয়ে জোর দেন রাষ্ট্রদূত। সুইডেন ও বাংলাদেশের মধ্যে ‘দীর্ঘস্থায়ী ও চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার বিষয়টি গুরুত্ব পায় এ বৈঠকে। একই সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে মতবিনিময় করেন তারা। ‘মহামূল্যবান আলোচনায়’ সময় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুইডিশ রাষ্ট্রদূত।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস